Privacy Policy
“বর্তমান বিক্রয় নীতিমালা ও শর্তাবলী” Your Digimate থেকে ক্রয়কৃত সকল পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। এই শর্তাবলী গ্রাহকের পূর্ববর্তী যেকোনো শর্ত বা দাবির উপর প্রাধান্য পাবে।
Your Digimate সর্বদা গ্রাহকদের সাথে স্বচ্ছতা ও সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই অর্ডার করার পূর্বে নিচের সকল নিয়ম ও শর্তাবলী মনোযোগ সহকারে পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
আমরা যেসব ডিজিটাল প্রোডাক্ট ও সাবস্ক্রিপশন প্রদান করি, তার অধিকাংশের অফিসিয়াল মালিক বা ডিস্ট্রিবিউটর আমরা নই। আমরা বিভিন্ন অনুমোদিত সোর্স ও রিসেলার থেকে প্রোডাক্ট সংগ্রহ করে গ্রাহকদের কাছে সরবরাহ করি।
ওয়ারেন্টি নীতিমালা
প্রতিটি প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ওয়ারেন্টি ও ব্যবহারবিধি প্রযোজ্য হতে পারে। প্রোডাক্টের বিস্তারিত তথ্য, ওয়ারেন্টি সময়কাল এবং শর্তাবলী অর্ডারের পূর্বে বা ডেলিভারির সময় উল্লেখ করা হয়ে থাকে।
যেসব প্রোডাক্ট ওয়ারেন্টির আওতাভুক্ত থাকবে, সেসব ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে আমরা যথাসাধ্য সমাধান প্রদান করবো।
তবে নিচের বিষয়গুলো ওয়ারেন্টির আওতাভুক্ত হবে না:
- গ্রাহকের ভুল ব্যবহারের কারণে সমস্যা
- ডিভাইস বা সফটওয়্যারজনিত সমস্যা
- পাসওয়ার্ড শেয়ারিং বা অননুমোদিত ব্যবহার
- প্রোডাক্টের নির্ধারিত নিয়ম ভঙ্গ করা
কিছু প্রোডাক্টে “No Warranty” বা “No Support After Delivery” উল্লেখ থাকতে পারে। সেই ক্ষেত্রে ডেলিভারির পর কোনো ওয়ারেন্টি বা সাপোর্ট প্রযোজ্য হবে না। তাই গ্রাহককে অবশ্যই বুঝে শুনে অর্ডার করার অনুরোধ করা হচ্ছে।
বিক্রয় পরবর্তী সাপোর্ট
ওয়ারেন্টি চলাকালীন আমরা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সাপোর্ট প্রদান করে থাকি।
তবে বিশেষ পরিস্থিতিতে সাপোর্ট দিতে কিছুটা সময় বিলম্ব হতে পারে। এই ক্ষেত্রে গ্রাহককে ধৈর্য সহকারে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।
প্রয়োজনে আমরা নিচের মাধ্যমগুলো ব্যবহার করে রিমোট সাপোর্ট দিয়ে থাকি:
- TeamViewer
- AnyDesk
- Google Meet
আমরা বুঝি একজন গ্রাহকের জন্য তার সাবস্ক্রিপশন ও কাজ কতটা গুরুত্বপূর্ণ। তাই যেকোনো সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি।
সাধারণত সাপোর্ট রেসপন্স টাইম:
- সর্বনিম্ন: ১ ঘন্টা
- সর্বোচ্চ: ২৪ ঘন্টা
ডেলিভারি নীতিমালা
আমাদের সকল প্রোডাক্ট ডিজিটাল হওয়ায় ডেলিভারি করা হয়:
- ইমেইল
- Facebook Messenger
ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কোনো আলাদা ডেলিভারি চার্জ প্রযোজ্য নয়। তবে ফিজিক্যাল প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে।
গ্রাহককে অবশ্যই সঠিক ইমেইল বা যোগাযোগের তথ্য প্রদান করতে হবে। ভুল তথ্য প্রদানজনিত সমস্যার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ডেলিভারি সময়:
- সর্বনিম্ন: ১ ঘন্টা
- সর্বোচ্চ: ২৪ ঘন্টা
অর্ডার বাতিল ও রিফান্ড নীতিমালা
শুধুমাত্র Your Digimate নির্ধারিত প্রোডাক্ট ডেলিভারি দিতে ব্যর্থ হলে অর্ডার বাতিলযোগ্য হবে।
ডেলিভারি সম্পন্ন হওয়ার পর সাধারণত অর্ডার বাতিল, পরিবর্তন বা রিফান্ড প্রযোজ্য হবে না।
তবে বিশেষ ক্ষেত্রে গ্রাহক চাইলে:
- বিকল্প প্রোডাক্ট নিতে পারবেন
অথবা - রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন
বিকল্প প্রোডাক্টের মূল্য অবশ্যই পূর্বের অর্ডারের সমপরিমাণ বা তার মধ্যে হতে হবে।
সাধারণ শর্তাবলী
সাইট ব্যবহার ও প্রোডাক্ট ক্রয়ের মাধ্যমে গ্রাহক এই সকল নিয়ম ও শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।
Your Digimate যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই টার্মস অ্যান্ড কন্ডিশনস পরিবর্তন, সংশোধন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত নীতিমালা প্রকাশের পর থেকেই তা কার্যকর বলে গণ্য হবে।
Business Premium
Career Premium
Recruiter Lite
Sales Navigator





